রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালক থেকে কোটিপতি হয়ে ওঠা এবং মাদকসহ একাধিক গুরুতর অভিযোগে এক আ’লীগ নেতা মোতালিবকে আটক করেছে র্যাব ১।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে থাকা মোতালিব রাজনৈতিক আশ্রয়ে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে।
মোতালিব ও তার সহযোগী নেওয়াজের বিরুদ্ধে অভিযোগ, তারা জোরপূর্বক প্রায় ২০ বিঘা কৃষিজমিতে বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরি করেছেন। প্রতিবাদ করলেই হামলা-মামলা, অবৈধ অস্ত্র প্রদর্শন ও কিশোর গ্যাং ব্যবহার করে তৎপরতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা আরও জানান, মোতালিব প্রায় এক দশক আগে এক প্রভাবশালী পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছেন, মোতালিবের নারী কেলেঙ্কারি ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি প্রায় দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারীর সঙ্গে তার কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্র আন্দোলন দমনে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগও মোতালিবের বিরুদ্ধে রয়েছে।
রূপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০২১ সালের ২ অক্টোবর মোতালিব ও তার অনুসারীরা অস্ত্র ও ককটেল নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে এবং মূল্যবান জিনিসপত্র লুট করেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, মোতালিবকে র্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, রিমান্ডে নিয়ে মোতালিবের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরকের উৎস অনুসন্ধান, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও ঘটনার গোপন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
মন্তব্য করুন