মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছে কর্মচাঞ্চল্য,পাঁচ দিনে রাজস্ব আয় সাত লাখ টাকা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি
৯ আগস্ট ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছে কর্মচাঞ্চল্য,পাঁচ দিনে রাজস্ব আয় সাত লাখ টাকা

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি

দীর্ঘ ৩ মাস ২ দিন পর রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে মহালছড়ি উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্রে। রবিবার (৩ আগস্ট) সকাল হতে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাই লেকে ধরে নানিয়ারচরসহ মহালছড়ি উপজেলার বিভিন্ন স্থান হতে ইঞ্জিন চালিত বোটে করে জেলেরা সারি সারি চাপিলা, কাচকি, আইড়, বাইম মাছ, ফলাই, শিং মাছ সহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভীড় করছে জেলের বোট।

আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছে ট্রাকে। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এসময় সবাই ব্যস্ত।

মহালছড়ি মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মোঃ নসরুল আহমেদ জানান, রবিবার (২ আগস্ট) সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অবতরণ কেন্দ্রে ৭ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। এসময় ৩০ হাজার কেজি বিভিন্ন জাতের মাছ ব্যবসায়ীরা এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছেন।

প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে লেকে মাছ ধরা শুরু হলেও এই বছর বিএফডিসির প্রস্তুতির জন্য আরও ২ দিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার ৯৪ দিন মেয়াদ বর্ধিত করা হয়।

অবতরণ কেন্দ্রে কথা হয় মৎস্য ব্যবসায়ী মো: সাইদুল ইসলাম এর সাথে তাঁরা বলেন, আজকে এখানে চাপিলা, কাচকি, আইড়, ছোট চিংড়ি মাছ এসেছে। পানি বেশি থাকায় বড় মাছ ধরা পড়ে নাই, পানি কমলে বড় মাছ ধরা পড়বে। এই মাছ গুলো ব্যবসায়িরা বরফ দিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে।

মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমিতির দপ্তরে কথা হয় সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মালেক বলেন,এখন লেকে পানি বেশি থাকার কারণে প্রথম দিনে মাছ আহরণ তুলনামূলক কম হলেও আমরা আশাবাদী ভবিষ্যতে পানি কমে গেলে আরো বেশি মাছ পাওয়া যাবে। দীর্ঘ তিন মাস দুইদিন পরে মাছ ধরা শুরু হওয়াতে আমাদের ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বর্তমানে এখন ছোট চিংড়ি, কাচকি,চাপিলা,আইড়,বাইম সহ অন্যান্য মাছ ধরা পড়ছে। তবে লেকের পানি কমে গেলে বড় জাতের মাছ পাওয়া যাবে। এইসব মাছ স্থানীয় বাজার, খাগড়াছড়ি , ফেনী,চট্টগ্রাম সহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা নিয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০