রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাসীদের ঠাঁই নেই বলে হুশিয়ারী দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
শুক্রবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সাওঘাট এলাকায় আয়োজিত মহিলাদের নিয়ে এক ওঠান বৈঠকে এ হুশিয়ারি দেন। হাজার হাজার নারীদের উপস্থিতিতে ওঠান বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়।
বৈঠকে উপস্থিত নারীরা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু প্রত্যেকের প্রশ্নের জবাব দেন। এ সময় নারীরা এলাকার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমিদস্যু নিয়ন্ত্রণের দাবি জানান। জবাবে দিপু ভুঁইয়া বলেন, শুধু গোলাকান্দাইল ইউনিয়ন নয়, পুরো রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে।
বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনের জন্য সকল খাল উদ্ধার করা হবে। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ীভাবে স্লুইচ গেইট চালু রাখা হবে। তাছাড়া এলাকায় একাধিক স্কুল, মাদ্রাসাকে সরকারিকরণ করা হবে। শিল্পাঞ্চল খ্যাত রূপগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করার আশ্বাস দেন দিপু ভুঁইয়া।
সভাস্থলের বাইরে এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন। অনুষ্ঠানের আয়োজক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহীন মিয়া, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মোমেন ভুঁইয়া, মামুন মিয়া, জাকির হোসেন, নাঈম ভুঁইয়াসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গোলাকান্দাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মহিলারা দলে দলে মিছিল নিয়ে ওঠান বৈঠকে যোগ দেন। অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করতে সভাস্থলে ওমর হোসেন, বাবু, নাঈমকে মহিলাদের মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করতে দেখা গেছে। নারীদের জন্য একটি সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলেও মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ঘোষণা করেন।
মন্তব্য করুন