চাচা ও চাচাতো ভাই কর্তৃক ৫ম-শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে ছড়িয়ে দেওয়া হয় ভিডিও - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
প্রতিবেদক মুহসিন মিয়া শাহিন
১১ আগস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাচা ও চাচাতো ভাই কর্তৃক ৫ম-শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে ছড়িয়ে দেওয়া হয় ভিডিও

প্রতিবেদক মুহসিন মিয়া শাহিন

গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক শিশুকন্যাকে আপন চাচাতো ভাই ও চাচাসহ ৪ জন মিলে একাধিকবার দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। প্রথমবার দলবদ্ধভাবে ধর্ষণ করার সময় ভিডিও ধারণ করে ৪ ধর্ষক। পরে সেই ভিডিওর ভয় দেখিয়ে কয়েকবার তাকে ধর্ষণ করে। তার পর ঘটনার ভিডিও ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে দেয়।

এ ঘটনা ঘটেছে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ মোড়ল পাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা শ্রীপুর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। তবে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুর বারিক।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। গত ২০ দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির কারণে সে একটি দোকানে আশ্রয় নেয়। এ সময় ও-ই দোকানে থাকা, কাওরাইদ ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের, শামসুল হুদার সন্তান, শফিকুল ইসলাম হায়দার(৪৫) , মৃত সামসুউদ্দিন মড়লের সন্তান, জসীম উদ্দীন(৩০), রুবেল মিয়ার সন্তান শিশুর আপন চাচাতো ভাই বাবলু মিয়া(২৫), ইসমাইল হোসেনের সন্তান, সাব্বির আহমেদ(২০)। শিশুটিকে কোল্ড ড্রিংকসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করায়। পরে অচেতন অবস্থায় শিশুটিকে পাশের গজারি বনে নিয়ে গিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় তারা পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং কারো কাছে বিষয়টি না বলার জন্য শিশুটিকে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে এই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে শিশুটিকে একাধিকবার গণধর্ষণ করে।

ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে কিছু জানায়নি। কিন্তু অভিযুক্তরা ভিডিওটি বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে দেয়। ভিডিওটি শিশুর ভাইয়ের নজরে আসার পর সে পুরো ঘটনা পরিবারকে খুলে বলে। পরে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকে। পরে গত শনিবার (৯ আগষ্ট) শিশুর পিতা শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর ভাই বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্তরা আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

অভিযুক্ত সফিকুলের পিতা শামসুল হুদা বলেন, অভিযোগের কথা আমি শুনেছি এখন আমার ছেলেকে আমি খুজতেছি পেলে একেবারে শেষ করে দিবে।আমার ছেলে সহ যারা এই অপরাধের সঙ্গে জড়িত আমি চাই তাদের শাস্তি হোক।

আরেক অভিযুক্ত বাবলুর মা রোকেয়া ছেলের অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার পর থেকে আমার ছেলে বাড়িতে নেই। আরও দুই অভিযুক্তের বাড়িতে গেলে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় আলমগীর হোসেন মোড়ল বলেন, এরা সবাই মাদক সেবী, দিনের বেলায় এরা মাদক সেবন করে, রাতের বেলায় এরা চুরি করে। এরা মাদক সেবন করেই এই মেয়েটাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করেছে।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। এরা সবাই অপরাধী, এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতে আমার মা বোনও ঘর থেকে বের হতে পারবেনা।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পাওয়ার পর মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০