বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি , প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

‎উক্ত যুব দিবস অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মীর কামাল হোসেন, বাঘাইছড়ি পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কবির আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও সাংবাদিকবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজই প্রধান চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে যুবদের জন্য প্রশিক্ষণ ও ঋণ প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎বাঘাইছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৬টি ব্যাচে মোট ১৮০ জন যুবক-যুবতী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এবং সবাইকে সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়—দুইজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

‎দিনব্যাপী কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয় এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যুব দিবস পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০