রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ সময়সূচি নিয়েই আলোচনায় অগ্রগতি হয়েছে।
এমন প্রেক্ষাপটে সারাদেশেই বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা ব্যাপক গণসংযোগে নেমেছেন। গ্রামের হাট-বাজার থেকে শুরু করে শহরের অলিগলিতেও চলছে নির্বাচনী আলোচনা ও সমালোচনার ঝড়।
এরই মধ্যে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনেও বইছে নির্বাচনী হাওয়া। জেলার পাঁচটি আসনের মধ্যে আয়তন ও ভোটারসংখ্যায় সবচেয়ে বড় এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী ২ লাখ ২৭ হাজার ৭০১, পুরুষ ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। হাওর অধ্যুষিত এ আসন থেকে প্রতি বছর সরকার বিপুল রাজস্ব আয় করে থাকে।
ধানের শীষ প্রতীক পেতে বিএনপির অন্তত সাতজন মনোনয়নপ্রত্যাশী ইতিমধ্যেই মাঠে সরব। তাদের পাশাপাশি জামায়াতের একক প্রার্থীও সক্রিয় রয়েছেন। তবে জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, সিপিবি, গণঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ অন্যান্য দলের তেমন কোনো তৎপরতা এখনো চোখে পড়ছে না। দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে জোটভিত্তিক সমঝোতা না হলে এসব দল থেকেও প্রার্থী দেওয়া হতে পারে।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, আব্দুল মোতালেব খান, সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন এবং যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল হক আফিন্দী লিটন। জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠে আছেন সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খান।
মোঃ মাহবুবুর রহমান বলেন, “সুনামগঞ্জ-১ আসনটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। তৃণমূলের প্রার্থী হিসেবে আমি সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রেখেছি। দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হওয়ার মতো জনসমর্থন রয়েছে।”
কামরুজ্জামান কামরুল বলেন, “দলের জন্য দীর্ঘদিন কাজ করেছি। আশা করি, আসন্ন নির্বাচনে আমার ত্যাগের মূল্যায়ন করবে বিএনপি।”
জামায়াতের প্রার্থী মাওলানা তোফায়েল আহম্মেদ খান বলেন, “গত এক বছর ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। মানুষের বিপুল সাড়া পাচ্ছি। তারা পরিবর্তন চায়, আমরা সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।”
মন্তব্য করুন