রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে টিআর (টেস্ট রিলিফ) বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রংচী গ্রামের সর্বজনীন কবরস্থানের গাইড ওয়াল নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্প থেকে ২ লাখ টাকা বরাদ্দ হয়। প্রকল্পটির সভাপতি ছিলেন ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী। অভিযোগ রয়েছে, তিনি নিজের লোক দিয়ে কমিটি গঠন করে প্রায় ১ লাখ টাকার কাজ না করেই নিয়ম বহির্ভূতভাবে টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।
এ ঘটনায় রংচী সর্বজনীন গোরস্থান কমিটির সভাপতি মোঃ আব্দুস ছোবান উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিষয়টি জানতে চাইলে নূরুজ্জামান সিদ্দিকী স্বীকার করে জানান, তিনি প্রকল্পের ১ লাখ টাকা ব্যক্তিগত কাজে খরচ করেছেন এবং বাকী টাকা পরে গ্রামবাসীকে দেওয়া হবে। এছাড়া, তিনি কবরস্থান কমিটির সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান বলেন, “ইউপি সদস্য কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করছেন—এমন খবর আমাদের কাছে রয়েছে। পানি কমে গেলে আমরা নিজে গিয়ে সঠিকভাবে কাজ করিয়ে বাকি বিল পরিশোধ করবো। আর যদি কাজ না করে ইতোমধ্যে নেওয়া টাকা আদায়েরও ব্যবস্থা আমাদের রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হবে। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী বিএনপির নেতা পরিচয় দিয়ে বলেন, “কে অভিযোগ করলো, তা দেখার সময় আমার নেই।” প্রকল্পের সময় শেষ হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “আমার সময় এখনো শেষ হয়নি। আমি আমার মতো করেই কাজ করবো।
মন্তব্য করুন