বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রূপগঞ্জ প্রতিনিধি 
১৫ আগস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জ প্রতিনিধি 

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শী সেল পার্ক মিলনায়তনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, তারাবো পৌর বিএনপির সদস্য সচীব কাজী আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ মান্নান সানী, মশিউর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচীব আলী আহমেদ, জেলা টেক্সেসবারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বোরহান উদ্দিন রনি, উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আলিফ বিল্লাহ, নাসিম হোসেন প্রিন্স, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজমিয়া প্রমূখ।

এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন এখন সময় দেশে নির্বাচন আদায়। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যেমন দেশের স্বপ্ন দেখতেন তা নির্বাচন মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়বো। আজ বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্যে মনভরে দোয়া করছি। দেশবাসীর কাছে দোয়া চাই।

আয়োজিত অনুষ্ঠানের সভাপতি সুলতান মাহমুদ তার বক্তব্যে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী। আমাদের কান্ডারী। আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রদল বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের হাতকে শক্তিশালী করতে রাজপথে আছি ও থাকবো।

বিগত সময়ে আওয়ামী নির্যাতনের শিকার হয়ে অর্ধশতাধিক মামলা মোকাবেলা করেছি। কিন্তু দলীয় কোন কর্মসূচি থেকে পিছপা হইনি। ফ্যাসিস্টদের কাছে আমরা ছিলাম টার্গেট।আজ আমাদের মহিয়সী নেত্রীর জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করছি।

এ সময় উপজেলার ৭টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দোয়া মাহফিলে যোগ দেন। পরে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০