রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজিজুল গাজী, জেলা প্রতিনিধি,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে সন্ন্যাসী বাজারের একটি মোবাইল ফোনের দোকান থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার প্যান্টের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। বিষয়টি সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ তমেজ উদ্দিন নিশ্চিত করেছেন।
আটক মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের দুটি দল যৌথভাবে সন্ন্যাসী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয় এবং একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন