রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের সীমান্ত এলাকায় মাটিরাবন বিওপি’র টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে প্রায় ২০০ গজ ভেতরে কড়াইবাড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে।”
জব্দকৃত মোবাইল ফোনগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
মন্তব্য করুন