রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজিজুল রহমান জেলা প্রতিনিধি বাগেরহাট
খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যাংকের মূল গেটের তালা কাটা অবস্থায় পড়ে আছে। ভেতরে বড় ধরনের ভাঙচুরের চিহ্ন না থাকলেও একে একে ছয়টি তালা ভেঙে দুর্বৃত্তরা ভল্টে প্রবেশ করে।
এরপর তারা ভল্টের টাকা লুট করে এবং সিসিটিভি ক্যামেরা কাপড়ে ঢেকে দেয়।ব্যাংক সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টায় এক নিরাপত্তাকর্মীর ডিউটি শেষ হলেও তার স্থলে কেউ যোগ দেননি।
এ সুযোগে প্রায় দেড় ঘণ্টা ধরে দুর্বৃত্তরা ভল্ট ভাঙার কাজ চালায়। সারাদিন শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে গেট থেকে লকার পর্যন্ত একাধিক তালা ভাঙা অবস্থায় দেখতে পায়।
শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, “ভল্টে প্রায় ১৬ লাখ টাকা ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, ঘটনার পর ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী—আবুল কাশেম, তারিকুল ও আফজালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনায় আটক নিরাপত্তাকর্মীদের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
জানা গেছে, রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের এ শাখা অবস্থিত। একই ভবনে আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
মন্তব্য করুন