রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের মাইজপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে বিজয় কর্মকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজয় কর্মকার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসু কর্মকারের ছেলে। তিনি স্থানীয় মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে বিজয় কর্মকার নামে ওই কলেজ শিক্ষার্থী পাশের বাড়ির তিনতলার ছাদে শুকাতে দেওয়া কয়লা আনতে যায়। এসময় অসাবধানতাবশত বাড়িটির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তারপর সে প্রথমে পাশের বাড়ির একটি টিনসেড ঘরের চালার ওপর এবং পরবর্তীতে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
মন্তব্য করুন