রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মোঃরাফিউল ইসলাম রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে উপজেলা পুজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সহ-সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ বাপ্পী।
মহাবতার লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নিয়ে আলোচনা করেন, অধ্যাপক সুর্দশন সরকার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি নিশিপদ দাস প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য করুন