রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মাওয়াজুর রহমান ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) সনাতন ধর্মাবলম্বীরা,তাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছে। শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পূজার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চুয়াড়াঙ্গা নয়ন কুমার রাজবংশী,সুব্রত কুমার চক্রবর্তী আইন উপদেষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক অধ্যাপক পারশ চন্দ্র বর্মন, বিশেষ আলোচক অধ্যাপক ড. তপন কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনটি উদযাপন করতে সকালে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন, পূজা ও প্রার্থনা, র্ধমালোচনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ করে।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “মদিনার সমাজে যারা অমুসলিম ছিলেন, রাসুল (সা.) তাদের ধর্মীয় স্বাধীনতা স্বীকার করেছিলেন এবং ধর্মচর্চার সুযোগ দিয়েছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়েও সনাতন ধর্মাবলম্বীরা সমান মর্যাদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন এই নিশ্চয়তা আমি দিচ্ছি।
সব ধর্মের মূল মন্ত্র হলো মানবিকতা। সমাজকে সুন্দর করতে হলে দুষ্টের দমন ও শিষ্টের লালন প্রয়োজন। মানবতাকে প্রাধান্য দেওয়া, পশুত্বচর্চার বিরোধিতা করা এসব জায়গায় সব ধর্মের মিল আছে। মনুষ্য সমাজে ধর্মচর্চার গুরুত্ব অনেক।”
মন্তব্য করুন