বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি 
১৭ আগস্ট ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি 

রাঙ্গামাটি জেলার দুর্গম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপজেলা বাঘাইছড়িতে জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

রোববার (১৭ আগস্ট ২০২৫) রাঙ্গামাটিতে আয়োজন রেস্তোরাঁয় সকাল সাড়ে ১০ টায় এক সংবাদ সম্মেলনে বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে রাংগামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ লিখিত বক্তব্যে এ দাবি জানান।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ আল আমিন, মোঃ আলমগীর।

অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ লিখিত বক্তব্যে বলেন, আমরা গত ০৩/০৬/২০২৫ ইং তারিখ মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করে দরখাস্ত দিয়েছি এবং বিগত ২৫/০৬/২০২৫ ইং তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাংগামাটির সাথে যোগাযোগ করেছি।

জেলা প্রশাসক মহোদয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দুইজন দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি আমাদের দাবিকে খুবই যৌক্তিক দাবি মনে করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি আমাদের কাছে পরিলক্ষিত হয় নি।

বক্তব্যে আরো বলা হয়, বাঘাইছড়ি উপজেলা রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ ও দুর্গম উপজেলা। এখানে বিস্তৃত জনবসতি, বাজার, পাহাড়ি গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নানা ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে।

এটি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। কিন্তু দুঃখজনকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বার বার যোগাযোগ করিলেও এখনো এখানে কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয় নাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক গত ২১/০৫/২০২৫ ইং তারিখ বাঘাইছড়ি মসলিম ব্লক বাজারে অগ্নীকান্ড হয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং বিগত ২১/০৭/২০২২ ইং তারিখ বৃহত্তর দুরছড়ি বাজারে কয়েকবার ও বাঘাইহাট বাজার সহ বাঘাইছড়ির আশপাশের এলাকায় বেশ কয়েকটি অগ্নিকান্ডে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে গেছে, কিন্তু যথাসময়ে অগ্নীনির্বাপন ব্যবস্থা জনিত সহায়তা না পাওয়ায় ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি

দাবিসমূহ:
১. অবিলম্বে বাঘাইছড়ি উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন।
২. দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড মোকাবেলায় দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ।
৩. স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সার্ভিস প্রশিক্ষণ কার্যক্রম চালু।

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে বাঘাইছড়ির মানুষের জানমাল সুরক্ষিত থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০