পাটের বহুমুখী ব্যবহার ও রপ্তানি সম্ভাবনা নিয়ে সালথায় চাষিদের প্রশিক্ষণ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামরূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনরূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারাহরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলনহরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারচার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
সাজ্জাদ হোসেন, সালথা - ফরিদপুর প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটের বহুমুখী ব্যবহার ও রপ্তানি সম্ভাবনা নিয়ে সালথায় চাষিদের প্রশিক্ষণ

পাটের বহুমুখী ব্যবহার ও রপ্তানি সম্ভাবনা নিয়ে সালথায় চাষিদের প্রশিক্ষণ

সাজ্জাদ হোসেন, সালথা – ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় পাটের আধুনিক চাষাবাদ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং পাটজাত পণ্যের বহুমুখী সম্ভাবনা তুলে ধরে পাট উৎপাদনকারী কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সালথার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “পাট উৎপাদন কলাকৌশল ও প্রযুক্তি” বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার আটটি ইউনিয়নের ৬০ জন পাট চাষি অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (আইন-১ অধিশাখা) এ. কে. এম. বজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক মো. শাহাদুজ্জামান, ফরিদপুর বিজেআরআই আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওমর আলী এবং ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমীন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, একসময় শুধু দড়ি, চট ও বস্তা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে পাটের ব্যবহার বহুমাত্রিক রূপ নিয়েছে। এখন পাট থেকে প্রায় ২৮১ ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে।

আধুনিক আসবাবপত্র, উন্নত মানের শাড়ি, স্যুট, প্যান্ট, জিন্স বা ডেনিম কাপড় ছাড়াও গাড়ির বডি ও ঢেউটিন তৈরিতেও পাট ব্যবহার করা হচ্ছে।

বক্তারা আরও জানান, বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ খাত। কৃষকদের পাট ও পাটবীজ চাষে আগ্রহী করতে সরকার বিভিন্ন প্রণোদনা ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পাট অধিদপ্তরের প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে পাটবীজ, সার, বালাইনাশক ও কৃষিযন্ত্র সরবরাহের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে পাট চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পাটবীজ চাষিদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

১০

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১১

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১২

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

১৩

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

১৪

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

১৬

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১৭

১৮

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১৯

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

২০