হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
মো:আমজাদ মীর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়াভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা কিশোর ক্লাব-এর তিন বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে ৬৫ সদস্যের কার্যকরী কমিটি এবং ২২ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
১৯৯৫ সালে ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা তীরবর্তী এলাকায় যাত্রা শুরু করে পদ্মা কিশোর ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি খেলাধুলা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
নবগঠিত কার্যকরী কমিটিতে জাহিদুল হাসান টুটুল সভাপতি এবং শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন-সহ-সভাপতি লিটন বিশ্বাস ও মীর পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর নাদিম হোসেন, কোষাধ্যক্ষ সোলাইমান হোসেন, দপ্তর সম্পাদক সবুজ দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর আমজাদ, ক্রীড়া সম্পাদক আশিক খান, সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. পিয়াস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শেখ রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের ২২ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রতিষ্ঠাতা মীর আওলাদ হোসেন, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধর, সমাজসেবক তৈয়ুবুল আজহার, পান্নু মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দীন আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত সভাপতি জাহিদুল হাসান টুটুল বলেন, পদ্মা কিশোর ক্লাব একটি সামাজিক ও ক্রীড়াভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। খেলাধুলার বিকাশ, মানবিক কর্মকাণ্ড এবং সমাজকল্যাণমূলক উদ্যোগে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব। তরুণদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে এবং সামাজিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
তিনি আরও বলেন, পদ্মা কিশোর ক্লাব সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ একটি সংগঠন। সকলের সহযোগিতায় শিক্ষা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির চর্চায় সংগঠনটি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
মন্তব্য করুন