রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রেজাউল মোস্তফা ,চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “এমআরটি ক্লাব”। সম্প্রতি আয়োজিত এ মানবিক ও সামাজিক উদ্যোগে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরটি ক্লাবের রেজিস্টার মেম্বার তানিয়া আক্তার মাহি, সভাপতি রাইহান ইসমাইল, বোয়ালখালী উপজেলা সভাপতি এস এ সাথী, কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল হক, মোহাম্মদ রাশেদ সহ শিক্ষকবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে আরও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তানিয়া আক্তার মাহি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে এমআরটি ক্লাব।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।বিশেষ করে সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সামনে আরো কাজ করবে বলে জানিয়েছেন সদস্যরা।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন