রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামরূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনরূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারাহরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলনহরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারচার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬

রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে হশো দিনব্যাপী চলছে চাকরি মেলা। এতে অনেকেই দক্ষতা অনুযায়ী চাকরি পেয়েছেন। শনিবার দুপুরে নগরের একটি কনভেনশন সেন্টারে হলে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয় ।রাজশাহীতে সমাজের পিছিয়ে পড়া ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ তরুণ–তরুণীদের কর্মসংস্থানের জন্য ব্যতিক্রমধর্মী একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে নগরের একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে ২৭টি প্রতিষ্ঠান।

পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এ মেলার আয়োজন করে।মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ছিল দক্ষ কর্মীর চাহিদা। কোথাও টাইলস ও মোজাইক মিস্ত্রি, কোথাও ইলেকট্রিক মিস্ত্রি, ওয়েল্ডিং শ্রমিক, সেলসম্যান কিংবা কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য আবেদন নেওয়া হয়।

সপুরা সিল্ক মিলস লিমিটেডের প্রতিনিধি টিপু সুলতান বলেন, তাঁদের প্রতিষ্ঠানে সেলসম্যান ও কম্পিউটার অপারেটরসহ কয়েকটি পদ খালি আছে। যোগ্য প্রার্থীদের সিভি যাচাই–বাছাই করে নিয়োগ দেওয়া হবে।

নূর এন্টারপ্রাইজের মালিক মনিরুজ্জামান রিপন জানান, তাঁর প্রতিষ্ঠানে টাইলস, মোজাইক ও মার্বেল মিস্ত্রির প্রয়োজন। মেলা থেকেই তিনি খায়রুজ্জামান নামের একজনকে চাকরিতে নেন। এ ধরনের আয়োজনে তাঁরা যেমন দক্ষ জনশক্তি পাচ্ছেন, তেমনি অনেকে যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন।আরিফ থাই অ্যালুমিনিয়ামের প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, তাঁদেরও দক্ষ কর্মী প্রয়োজন।

একটি বিউটি পারলারের মালিক সোনিয়া খাতুন টুম্পা বলেন, তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে তিনজন কাজ করেন। আরও দুজন প্রয়োজন। শিক্ষানবিশ হলেও প্রশিক্ষণ দিয়ে কাজে নেওয়া হবে। মেলা থেকেই তিনি সুফিয়া আক্তার নামের একজনকে চাকরির জন্য বাছাই করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মতিউর রহমান ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভাপতিত্ব করেন আইডিএফের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মো. শহীদুল আমিন চৌধুরী।

স্বাগত বক্তব্যে আইডিএফের। সমন্বয়কারী একরাম হোসেন বলেন, গুরু–শিষ্যভিত্তিক ছয় মাস মেয়াদি শিক্ষানবিশ কার্যক্রমের মাধ্যমে বিউটি পারলার, টেইলরিং, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন ও আইটি সাপোর্টসহ ২০টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৪৯ গুরুর অধীনে ৮৪৩ শিক্ষানবিশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ কর্মসংস্থান পেয়েছেন বা উদ্যোক্তা হয়েছেন।

একরাম হোসেন আরও বলেন, নিম্ন আয়ের পরিবারের ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণ–তরুণীদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে শিক্ষানবিশদের ২১ হাজার টাকা ও গুরুকে ৯ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রিসাদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

১০

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১১

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১২

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

১৩

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

১৪

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

১৬

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১৭

১৮

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১৯

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

২০