হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
ঢাকা সাভার ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মে বিকেল ৪টা ৩০ মিনিটে ধামরাই থানার শরীফবাগ এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অপরদিকে একই দিন রাত ১১টা ১৫ মিনিটে সাভার মডেল থানার চাপড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোঃ ফয়সাল খান (২৯) ও মোঃ জাহিদ হাসান অনিক (২৪) নামের আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল খানের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন