মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের ​কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামরূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনরূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারাহরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলনহরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারচার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
২১ মে ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের ​কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের ​কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কোরবানির মাংস এবং চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে বুধবার(২০ মে) সকাল ১১:৩০ ঘটিকায় খাগড়াছড়ির মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের নিয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহালছড়ি।

উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূপর্ণা দে। তিনি বলেন, কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ ও চামড়া পরিচর্যায় সচেতনতার অভাবে প্রতিবছর অনেক সময় স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনা ঘটে। সঠিক নিয়ম অনুসরণ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার গুণগত মানও বজায় রাখা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় ইমাম, পেশাদার কসাই, মৌসুমি কসাই ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, পশুর বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে কিছু ব্যবহারিক দিকও দেখানো হয়।

আয়োজকরা জানান, ঈদুল আজহার সময় জনস্বাস্থ্য সুরক্ষা এবং কোরবানির পশুর মাংস ও চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

১০

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১১

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১২

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

১৩

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

১৪

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

১৬

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১৭

১৮

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১৯

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

২০