হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও নিষ্ক্রিয় হয়ে পড়া সাংগঠনিক কাঠামো ভেঙে দলকে নতুনভাবে সাজাতে ইতিমধ্যে গত ১৫ মে শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং তারই ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপিকে আরও গতিশীল, সক্রিয় ও তৃণমূলভিত্তিক করতে সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে হরিরামপুর উপজেলা বিএনপির কমিটি গঠন লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২২ শে মে শুক্রবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা খান( রতন),উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস,সাবেক সহ সভাপতি আব্দুল মতিন মোল্লা (লাভলু),সাবে সাংগঠনিক সম্পাদক সায়মুম চৌধুরী,সাবেক যুগ্ম সাধারণ ফজলুল হক মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.হুমায়ুন কবীর ও যুগ্ন সাধা সম্পাদক মোঃ বুলবুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পিয়ারা) ও সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন( মোল্লা শাহিন), সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু ও সদস্য সচিব মোঃ ইমরান হোসেন প্রমূখ।
বক্তরা জানান,দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর কমিটি গঠন করে জেলা বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদার আহ্বান জানান।
বক্তরা আরো জানান, কোন ভাবেই যে ফ্যাসিস্ট ও স্বৈরাচার -ক্ষমতাসীনদের লোকজনকে কমিটিতে স্থান না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি ।
মন্তব্য করুন