হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
আজিজুল রহমান, বাগেরহাট প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) ২০২৬ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নারী শ্রমিকদের অধিকার সচেতনতা বৃদ্ধিতে মুক্ত আলোচনা ও পথনাটকের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ এলাকার মাইটে মসজিদ রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে Christian Aid এবং কর্মজীবী নারী (KN)।
“নারী শ্রমিকদের অধিকার সচেতনতা কার্যক্রম” এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে নারী শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা, শোভন কাজের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা কর।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর বাহিরদিয়া-মানসা ইউনিয়নের কমিউনিটি সাপোর্ট কমিটির (CSC) সাংস্কৃতিক কর্মী বিকাশ দাশ, কর্মজীবী নারীর কিশোরী সদস্য ও কৃষি নারী সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর টুম্পা আক্তার মিম, রাজীব কুমার সাহা ও রোমানা খাতুন।
বক্তারা বলেন, নারী শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবিও জানানো হয়।
আলোচনা শেষে নারী শ্রমিকদের অধিকার ও সামাজিক সচেতনতা বিষয়ক একটি পথনাটক পরিবেশন করা হয়। নাটকটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং নারী শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
মন্তব্য করুন