হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি।
বীজবৈচিত্র্য সংরক্ষণ করব, মাটি স্বাস্থ্য ভালো রাখব” পরিবেশ দিবস উপলক্ষে স্থানীয় কৃষক, গ্রিণ কোয়ালিশন ও বারসিক উদ্যোগে মানিকগঞ্জের হরিরামপুরে”বীজবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত হয়।
৫ ই জুন শুক্রবার উপজেলার চালা ইউনিয়নের ইজদিয়া গ্রামে হিজল তলায় কৃষক কৃষাণিগণ বাড়িতে চাষকৃত বীজবৈচিত্র্য, ভেষজ উদ্ভিদ ও জৈবসার ও বিভিন্ন ধরনের মাটির ষ্টল উপস্থাপন করা হয়েছে ।কৃষকগণ ষ্টল পরিদর্শন করে ও তথ্য আদান প্রদান করেন। কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ আমন মৌসুমে ডেপর, হিজল দিঘা, ভায়াল্যা ধান, লাউ, বারমাসি ডাটা, তিল বীজ বিনিময় করেন।
উক্ত বীজবৈচিত্র্য মেলায় আলোচনা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, কৃষক গবেষক আব্দুল কুদ্দুছ, শেফালী বেগম, সবিতা দেবনাথ, সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা প্রমূখ।বারসিক প্রোগ্রামার অফিসার মুকতার হোসেন বলেন, আমার বীজ আমার অধিকার, আমার হাতে বীজ থাকবে আমারা চাষাবাদ করতে পারবো স্বাধীনভাবে।
কৃষকদের বীজবৈচিত্র্য বিনিময় করে বীজের সহজ লব্যতা হবে। আমরা কোম্পানীর বীজের উপর বড় বেশী নির্ভরশীল হয়ে পড়ছি। এই নির্ভরশীলতা কাটিয়ে উঠার জন্য দেশীয় ফসল চাষ করে বীজ সংরক্ষণ করব। প্রাকৃতিক সম্পদ ও কৃষকের বন্ধু পাখি রক্ষায় আমরা আমরা রাসায়নিক সার ও বিষ ব্যবহার কমিয়ে জৈব উপায়ে চাষাবাদ করব। বিশ^ পরিবেশ দিবস আমাদের অঙ্গিকার “ বীজবৈচিত্র্য সংরক্ষণ করব, মাটি স্বাস্থ্য ভালো রাখব”।
মন্তব্য করুন