সড়ক বিধ্বস্ত, জমিতে বালুর চর, মহালছড়ি ক্যায়াংঘাটবাসীর দুর্ভোগ চরমে, টেকসই মেরামতের দাবি - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামরূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনরূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারাহরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলনহরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারচার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
মোঃ কাউছারুল ইসলাম ​মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক বিধ্বস্ত, জমিতে বালুর চর, মহালছড়ি ক্যায়াংঘাটবাসীর দুর্ভোগ চরমে, টেকসই মেরামতের দাবি

সড়ক বিধ্বস্ত, জমিতে বালুর চর, মহালছড়ি ক্যায়াংঘাটবাসীর দুর্ভোগ চরমে, টেকসই মেরামতের দাবি

মোঃ কাউছারুল ইসলাম ​মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৩ নং ক্যায়াংঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের একমাত্র সচল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি পাহাড়ি ঢলের তোড়ে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্যায়াংঘাট গুচ্ছ গ্রাম থেকে নতুন বাজার এলাকা হয়ে বিভিন্ন দিকে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাটি ভেঙে যাওয়ায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধের উপক্রম এবং জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

​স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টিপাত ও পাহাড় থেকে নেমে আসা তীব্র ঢলের পানির কারণে সড়কটির বিভিন্ন অংশ ধসে গেছে। শুধু যাতায়াত ব্যবস্থাপনাই নয়, পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা বিপুল পরিমাণ বালু রাস্তার পাশের উর্বর ও সবজি চাষযোগ্য জমিতে আছড়ে পড়েছে। এতে মুহূর্তের মধ্যেই বিঘার পর বিঘা আবাদি জমি ধু-ধু বালুর চরে পরিণত হয়েছে। ফলে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে, অন্যদিকে এলাকার প্রান্তিক সবজি চাষিরা পড়েছেন অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে।

​সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি বর্তমানে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী। স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখনো বর্ষাকাল শেষ হতে অনেক সময় বাকি। এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে সামনের দিনগুলোতে পাহাড়ি ঢলের তোড়ে রাস্তার অবশিষ্ট ইটগুলোও ভেসে যাবে এবং পুরো সড়কের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।” সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে উপজেলার একটি বড় অংশের সাথে সাধারণ মানুষের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে পড়বে।

​এমতাবস্থায়, জনস্বার্থ ও হাজারো মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। লোকদেখানো বা জোড়াতালির সাময়িক কোনো কাজ না করে, পাহাড়ি ঢল প্রতিরোধে সক্ষম একটি দীর্ঘমেয়াদী ও টেকসই মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-নজর ও দ্রুত কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

১০

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১১

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১২

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

১৩

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

১৪

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

১৬

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১৭

১৮

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১৯

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

২০