সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর।
রংপুর জেলাধীন পীরগঞ্জ পৌরসভার জি, আর,এর চাল বিতরণে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার এবং প্রকাশিত হওয়ার পর তড়িঘড়ি করে সুবিধাভোগীদের হাতে আবারও ১০ কেজি করে চাল তুলে দেয় পীরগঞ্জ পৌর সচিব। তবে স্থানীয়দের অভিযোগ, জি,আর,কর্মসূচির বরাদ্দ থেকে নয়, বরং খোলাবাজার থেকে চাল কিনে সেই চাল সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করেন পৌর সচিব।
সপ্তাহ জুড়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয় পৌর সচিবের চাল বিতরণে দূর্নীতি ও অনিয়মে সংবাদ উঠে আসে, সেখানে দেখা যায় সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগী ২০ কেজি করে জি,আর, চাল পাওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হয় মাত্র ১০ কেজি চাল। বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। কিন্তু আবার যে চাল বিতরণ করা হয়েছে, সেই চাল ও কেনা হয়েছে খোলা বাজার থেকে।
এখন প্রশ্ন হলো সরকারি বরাদ্দকৃত চাল গেলো কোথায়। বাজার থেকে চাল কিনে বিতরণ করলেই কি সরকারি চাল বিতরণের দূর্নীতি ও অনিয়মের বিষটি ধামাচাপা পড়ে যাবে?শেষ হয়ে যাবে সমস্ত অনিয়ম?
সরকারি বরাদ্দের চাল কোথায় গেল? এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর সচিব মোঃ আব্দুর রহিম প্রামানিকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কলটি রিসিভ করেননি।
উল্লেখ্য: পীরগঞ্জ পৌরসভার জন্য জি,আর, কর্মসূচির আওতায় ২০২৫/২৬ অর্থ বছরে ৬৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয় পীরগঞ্জ পৌরসভা। ৩৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হয় ১০ কেজি চাল।
এলাকাবাসীর দাবি প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সরকারি ত্রাণ বিতরণে একই ধরনের দূর্নীতি ও অনিয়মের পুনরাবৃত্তি ঘটতে পারে।
মন্তব্য করুন