পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমাপীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবিজয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুসসুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
মোঃশিহাবুর রহমান সরকার,পীরগঞ্জ,রংপুর।
৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ,রংপুর।

​সাময়িক আনন্দ- বিলাশের লোভে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াই যেমন খুশি ঔষধ সেবন করা স্বাস্থ্য বিজ্ঞানের পরিপন্থী। নিয়মে ঔষধ অনিয়মে বিষ। অনিয়মিত ওষুধ সেবন করা মানেই মানব দেহের ক্ষতি সাধন করা, অথাৎ নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা হাটে-বাজার, পাড়া-মহল্লা এমনকি মোড়ের টোল ঘরটিতেও অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ। এ সব ট্যাবলেট বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন, ভায়াগ্রা,প্যানোগ্রা,ইরানাভিল ইত্যাদি।আর সিরাপগুলো পাওয়া যাচ্ছে,জিনসিং প্রো,গ্যানোপ্লেক্স,এনার্জি ড্রিংক্স ইত্যাদি নামে।

এ সব সেবনের কারণে, ​হৃদরোগ ও স্ট্রোক রক্তচাপ হুট করে বেড়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। এছাড়াও কিডনি ও লিভার বিকল হওয়া এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। নিয়মিত সেবনে স্বাভাবিক ক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যায়। অন্যান্য সমস্যাগুলো হচ্ছে, তীব্র মাথা ব্যথা, বুক ধড়ফড় করা ও মেজাজ খিটখিটে হওয়া।

গলা লাগা, নাক বন্ধ, ঝাপসা দেখা, বদহজম হওয়া, বুক ব্যথা, হঠাৎ শ্রবণ বা দৃষ্টিশক্তি কমে যাওয়া, বিশেষ করে হার্টের রোগী, উচ্চ রক্তচাপ/নিম্ন রক্তচাপ, নাইট্রেট জাতীয় ওষুধ সেবনকারী, কিডনি-লিভারের সমস্যা থাকলে অতিরিক্ত সেবনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনার শতভাগ। এবং সিরাপগুলোতে অতিরিক্ত চিনি মেশানোর কারণে ডায়াবেটিস রোগীর জন্য খুবই ক্ষতিকর।

অজানা মিশ্রণ,কী পরিমাণে কোন উপকরণ আছে তার নিয়ন্ত্রণ নেই। তাই লিভার, কিডনির উপর চাপ পড়ে।স্টেরয়েড/ওষুধ মেশানো থাকলে,হরমোনের সমস্যা, উচ্চ রক্তচাপ, মুখ ফুলে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া হতে পারে।

মাদক বিরোধী অভিযানে, পুলিশ, বিজিবি, ডিবি, র‍্যাব,মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক সেবন কিছুটা কমে গেলেও এ সব যৌন উত্তেজক ট্যাবলেট এবং সিরাপ সেবনে ঝুকে পরেছে যুব সমাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অবিবাহিত যুবককে এমন পর্ণ কিনতে দেখে প্রশ্ন করা হলো, তুমি বিবাহিত? সে উত্তর দিলো না।এটি কে খাবে? তখন সে বললো আমি। কেন? তার সাথে কথা বলে জানা যায়, ঘুমের ট্যাবলেট খেয়ে না ঘুমানো যেমন নেশা, তেমনি এই ট্যাবলেট বা সিরাপ খেয়ে এটার ব্যবহার না করাটাও এক প্রকার নেশা।

এটার সুবিধা দামে সস্তা,হাতের কাছেই পাওয়া যায়, কোন ঝামেলা না।এছাড়া নিয়মিত অন্যান্য নেশা করে তারা তাদের যৌন ক্ষমতা হারিয়ে ফেলার কারণে সামান্য একটু সুখের আশায় এ সব খেয়ে থাকে।শুধু তাই নয় অনেক স্বামীর কারণে তাদের স্ত্রীরা এ সব দোকান থেকে অবাধে কিনে নিয়ে যায়।

এগুলো ওষুধ, ক্যান্ডি না। ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না।অনেক হারবাল পণ্যে পরীক্ষা না করেই নিষিদ্ধ ওষুধ মেশানো থাকে।এটা সবচেয়ে বড় ঝুঁকি।দীর্ঘমেয়াদে ব্যবহারে,হরমোন ব্যালেন্স, লিভার, কিডনি এবং হার্টের সমস্যা হতে পারে।

সমস্যা থাকলে লজ্জা না পেয়ে একজন ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্ট ডাক্তারের সাথে কথা বলুন। কারণটা জানা জরুরি – এটা ডায়াবেটিস, প্রেসার, স্ট্রেস নাকি অন্য কিছু থেকে হচ্ছে। সঠিক কারণের চিকিৎসা করলে ওষুধ ছাড়াই অনেক সময় সমাধান হয়।

এই সব ঘাতক ঔষধ সেবন বন্ধের জন্য খাদ্য দ্রব্য অধিদপ্তর,ভোক্তা অধিকার অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি বলে মনে করেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১০

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১১

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৩

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৪

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

১৫

সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক

১৬

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

১৭

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল

১৮

রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন

১৯

পীরগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস

২০