রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল  - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমাপীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবিজয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুসসুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
রূপগঞ্জ প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী সার্জেন্ট (অব.) মোহাম্মদ রায়সুল হক মিল্কীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় সংঘটিত এ ঘটনায় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

ভুক্তভোগী মোহাম্মদ রায়সুল হক মিল্কীর অভিযোগ, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার সুলতান ভুইয়ার ছেলে আলমগীর ও ইজ্জত আলী, চান মিয়ার ছেলে শাকিল চাঁদ (২২) (ছাত্রলীগ নেতা) মৃত সলিম উদ্দিনের নাজমুল, ইজ্জত আলীর ছেলে রবিন ও রিফাত,

তোতা মোল্লা ছেলে রুস্তম, কাদিরের ছেলে জহিরুল, আব্দুর রউফের ছেলে আলী হোসেন, মনির হোসেন (৪৫), পিতা- মৃত শুক্কুর দেওয়ান, জামাল (৩২), পিতা- মৃত হযরত আলী, শরীফ (৩৩), পিতা- আবুল কালাম ভূইয়া, জসিম (৪৫), পিতা-মৃত বাতেন, মোতাব্বির (৪৭), পিতা- অজ্ঞাত, ইয়াসিন (৩৫), পিতা- অজ্ঞাত, লিমন (২৩), পিতা-নাজমুল, মোক্তার (৪৫), পিতা- সিরাজুল, হৃদয় (৩০), পিতা- আনোয়ার, সর্ব সাং- সাওঘাট, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জগন সহ তাদের সহযোগী আরো অজ্ঞাতনামা ১০০/১৫০ জন বিবাদী হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার ছোট ভাই মিলন ভূঞা প্রতিবাদ করিলে বিবাদীগন তাকে এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা ও জখম করে। ছোট ভাই মিলনকে বাঁচানোর জন্য আমি আগাইয়া গেলে বিবাদীগন আমাকেও এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা ও জখম করে বিভিন্ন প্রকার হুমকি দিয়া চলে যায়।

পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানাই। ইহাতে বর্ণিত বিবাদীগন ক্ষিপ্ত হইয়া একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউপি অর্ন্তগত সাওঘাট সাকিনস্থ আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে।

আমার মা লতিফা বেগম এর প্রতিবাদ করিলে বিবাদীগন আমার মাকে মারপিট করার জন্য উদ্যত হয়। একপর্যায়ে বিবাদীগন আমার বসত বাড়ীর নিচ তলায় থাকা ভাড়াটিয়াদের বসত কক্ষে অনধিকার প্রবেশ করে ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে অনুমান ৪,০০,০০০/- টাকা ক্ষতিসাধন করে।

বিবাদীগন ভাড়াটিয়াদের বসত কক্ষের আলমারি ভেঙ্গে আলমারির ড্রয়ারে রাখা নগদ ৫০,০০০/- টাকা, ০৮ আনা ওজনের বিভিন্ন স্বর্নলংকার যাহার মূল্য অনুমান ১,২০,০০০/- টাকা এবং ০৫টি স্মার্ট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকার মালামাল লুটপাট করে নেয় তাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসতে থাকলে হামলাকারীরা বলে যে, এই নিয়া বেশী বাড়াবাড়ি করলে বা মামলা মোকদ্দমা করলে সুযোগ পেলে আমাকে ও আমার পরিবারের যেকাউকে জীবনে শেষ করে ফেলবে বলে প্রান নাশের হুমকি দিয়া চলে যায়।

হামলার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে
একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী রায়সুল হক মিল্কী বলেন, ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।’

এ ঘটনায় বিবাদী আলমগীর হোসেন বলেন রাইসুলের বাড়িতে কে বা কারা হামলা করেছে এ ব্যাপারে আমি কিছুই জানি না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন,হ্যাঁ, এই ঘটনায় থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১০

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১১

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৩

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৪

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

১৫

সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক

১৬

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

১৭

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল

১৮

রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন

১৯

পীরগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস

২০