জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা
পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
রূপগঞ্জ প্রতিনিধি
তীব্র জ্বালানি সংকটের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন কারখানাটির শ্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৩ আগস্ট রোববার সকালে কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানায় প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন। এ সময় কারখানার স্টাফদের বিরুদ্ধে শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। এর মধ্যে হঠাৎ করে তীব্র জ্বালানি সংকটের কারণ দেখিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় তারা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলেও জানান।
এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কারখানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক ইরফান পাশা বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে ।
এ কারণে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১২ মোতাবেক ২৩ আগস্ট থেকে কারখানার সব সেকশনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা বেতন-ভাতার পরিশোধ করা হবে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন