জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা
পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
মোঃকাউছারুল ইসলাম,মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে থলিপাড়া যৌথখামার এলাকায় বজ্রপাতে একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিংমং মারমা (৫৭) ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা (৫২)। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামের কার্বারী নয়ন কুমার ত্রিপুরার সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় উচিংমং মারমা ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা বৃষ্টির পানিতে গোসল করতে ঘরের সামনের উঠানে আসেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তাঁরা দুজনই বজ্রপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা।
স্বামী-স্ত্রীর একসঙ্গে বজ্রপাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
মন্তব্য করুন