প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ দিল রেড ক্রিসেন্টহত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়কএশিয়ান গেমসেও বাংলাদেশের নারীদের প্রতিপক্ষ ভারতআগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্নপ্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্কইরান বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে: ট্রাম্পসহস্রাধিক গাড়ি নিয়ে রাত পোহালেই রংপুর অভিমুখী লং মার্চময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড়আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা: তিন প্রবাসী নতুন মুখ, বাদ পড়লেন যারানারী কোচের স্থান-সংখ্যা অস্পষ্ট আইনে, বাস্তবায়ন নিয়ে সংশয়
admin
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক

প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক
প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক

প্রথমবারের মতো একটি বিমানবাহী রণতরি হাতে পেয়েছে ইন্দোনেশিয়া। ইতালির কাছ থেকে পাওয়া তাদের ব্যবহার করা যুদ্ধজাহাজটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তর জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরের নৌঘাঁটিতে পৌঁছেছে। সামরিক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়। তবে পুরোনো এই রণতরি নিয়ে দেশটিতে এর প্রয়োজনীয়তা, সংস্কার ব্যয় ও ইন্দোনেশিয়ার সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী সাবেক ইতালীয় যুদ্ধজাহাজ আইটিএস জিউসেপ্পে গারিবাল্ডিতে স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্ব অবতরণে সক্ষম বিমান এবং হেলিকপ্টার পরিচালনার সুবিধা রয়েছে। আগামী সপ্তাহে জাহাজটি আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে। তখন এর নাম হবে কেআরআই গাজাহ মাদা। চতুর্দশ শতকের মাজাপাহিত সাম্রাজ্যের সামরিক নেতা গাজাহ মাদার নামেই জাহাজটির নামকরণ করা হয়েছে।

ইতালি গত মার্চে ২০২৪ সালে অবসরে যাওয়া জাহাজটি ইন্দোনেশিয়াকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই এর অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সাবমেরিন ও সামরিক বিমান বিক্রির মতো প্রতিরক্ষা চুক্তির সুযোগও খুঁজছে ইতালি। রণতরিটি ইন্দোনেশিয়াকে দিয়ে দেওয়ায় জাহাজটি ধ্বংস বা অবসরে নেওয়ার খরচও ইতালির সাশ্রয় হচ্ছে।

প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক
বাব আল-মান্দাবে যুদ্ধজাহাজ পাঠাবে ইতালি
গাজাহ মাদা যুক্ত হওয়ার পর ইন্দোনেশিয়া হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় দেশ, যার নৌবহরে বিমানবাহী রণতরি রয়েছে। এর আগে ১৯৯৭ সালে স্পেন থেকে কেনা এইচটিএমএস চাকরি নারুয়েবেত কমিশন করার মাধ্যমে থাইল্যান্ড এ অঞ্চলে প্রথম দেশ হিসেবে এমন সক্ষমতা অর্জন করে। তবে থাইল্যান্ডের রণতরিটি বিমানবাহী যুদ্ধজাহাজ হিসেবে পরিচালনার জন্য এভি-৮এস ম্যাটাডর জাম্প-জেটও সংগ্রহ করেছিল।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে। সাবমেরিন, ফ্রিগেট, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কেনার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই গারিবাল্ডি অধিগ্রহণকে দেখা হচ্ছে।

তবে রণতরিটি হাতে পাওয়ার পর থেকেই এর খরচ ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিরক্ষা বিশ্লেষক, অর্থনীতিবিদ ও বিরোধী রাজনীতিকরা। তাদের প্রশ্ন, হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার আদৌ বিমানবাহী রণতরি প্রয়োজন কি না। একই সঙ্গে অর্থনৈতিক চাপের মধ্যে কয়েক দশক পুরোনো একটি যুদ্ধজাহাজ সংস্কার ও পরিচালনায় বিপুল অর্থ ব্যয় করা কতটা যুক্তিসংগত, তা নিয়েও বিতর্ক চলছে।

২০২৫ সালে ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয় রণতরি কর্মসূচির জন্য ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করে। তবে কয়েকজন আইনপ্রণেতার আশঙ্কা, প্রকল্পটির মোট ব্যয় এর চেয়ে অনেক বেশি হতে পারে। পার্লামেন্টের কমিশন-১-এর সদস্য টিবি হাসানউদ্দিন বলেছেন, শুধু রণতরিটির সংস্কারেই ১৬ ট্রিলিয়ন রুপিয়া বা প্রায় ৯০০ মিলিয়ন ডলার খরচ হতে পারে।

বড় নৌ সামরিক শক্তিগুলো যেখানে নিজ দেশের উপকূল থেকে অনেক দূরে যুদ্ধবিমান পরিচালনায় বিমানবাহী রণতরি ব্যবহার করে, ইন্দোনেশিয়ার পরিকল্পনা কিছুটা ভিন্ন। দেশটি জাহাজটিকে মূলত মোবাইল কমান্ড সেন্টার এবং হেলিকপ্টার, ড্রোন ও সামুদ্রিক অভিযানের সহায়ক ঘাঁটি হিসেবে ব্যবহারের কথা ভাবছে। দেশটির বিস্তীর্ণ দ্বীপাঞ্চলে দ্রুত সামরিক ও বেসামরিক সহায়তা পৌঁছাতেও এটি ব্যবহার করা হবে।

চলতি মাসের শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে প্রাবোও বলেন, রণতরিটি বন ও পিটভূমিতে আগুন মোকাবিলায় কাজে লাগানো যাবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নিয়মিত এ ধরনের আগুন থেকে ঘন ধোঁয়া ও দূষণ ছড়িয়ে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, জাহাজটিতে ব্ল্যাক হক ও এমআই-১৭-এর মতো সক্ষমতার মাঝারি আকারের সর্বোচ্চ ১০টি হেলিকপ্টার রাখা সম্ভব হবে। এসব হেলিকপ্টার বিপুল পরিমাণ পানি বহন করে আগুনপ্রবণ এলাকায় কাজ করতে পারবে।

এছাড়া জাহাজ থেকে ড্রোন পরিচালনা এবং ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায়ই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে।

তবে একটি বিমানবাহী রণতরি পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। ফলে প্রতিরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় এই জাহাজটি ইন্দোনেশিয়ার জন্য কতটা প্রয়োজনীয় এবং এর দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় দেশটির অর্থনীতির ওপর কতটা চাপ তৈরি করবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই বিতর্কের মধ্যে দেশটির অর্থনীতিতেও বাড়ছে চাপ। প্রাবোও সরকারের বিনামূল্যে পুষ্টিকর খাবার কর্মসূচিসহ বিভিন্ন ব্যয়বহুল উদ্যোগের অর্থায়ন নিয়ে ইতোমধ্যে অর্থনীতিবিদরা উদ্বেগ জানিয়েছেন। কর্মসূচিটিতে একাধিক খাদ্যে বিষক্রিয়ার ঘটনাও ঘটেছে। ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারি রাজস্ব কমে যাওয়া এবং বাজেটের সীমাবদ্ধতার কারণে বড় সরকারি ব্যয়ের প্রকল্পগুলো এখন আরও বেশি সমালোচনার মুখে পড়ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ দিল রেড ক্রিসেন্ট

হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক

এশিয়ান গেমসেও বাংলাদেশের নারীদের প্রতিপক্ষ ভারত

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন

প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক

ইরান বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে: ট্রাম্প

সহস্রাধিক গাড়ি নিয়ে রাত পোহালেই রংপুর অভিমুখী লং মার্চ

ময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড়

আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা: তিন প্রবাসী নতুন মুখ, বাদ পড়লেন যারা

নারী কোচের স্থান-সংখ্যা অস্পষ্ট আইনে, বাস্তবায়ন নিয়ে সংশয়

১০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

১১

শেখ হাসিনাকে ফেরানোর পদক্ষেপ ও অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি

১২

১৫ বছরের বিস্ময় বালককে পেতে মুখোমুখি রিয়াল-বার্সেলোনা

১৩

ছাদে সোলার প্যানেল স্থাপন ২ শতাংশ সুদে ঋণ চান দোকান মালিকরা

১৪

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

১৫

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

১৬

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

১৭

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

১৮

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

১৯

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

২০