শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়ে শিশুসহ অন্তত ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
সোমবার (১৪ জুলাই) বিভিন্ন এলাকায় চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় দক্ষিণ গাজার রাফা, খান ইউনিস, মধ্য গাজার বুরেইজ ও গাজা শহরের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহত হয়েছেন আরও অনেকে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়ে অন্তত ৫ জন ত্রাণপ্রার্থীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
এর মাধ্যমে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩৮ জন ফিলিস্তিনি। এদের অনেকেই নারী ও শিশু।
এছাড়া খান ইউনিসে একটি বাস্তুচ্যুত শিবিরে চালানো হামলায় নিহত হয়েছেন আরও ৯ জন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন।
উত্তর গাজায়ও হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সেখানে একটি ট্যাংক হামলার শিকার হলে, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তিন সদস্য নিহত হয়। এর প্রতিক্রিয়ায় গাজা শহরের তুফাহ ও শুজাইয়া এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল, যা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন।
গাজা শহরে এইসব হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় প্রশাসন।
এদিকে ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধের কারণে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ২ মার্চ থেকে ইসরায়েল সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে বন্ধ রয়েছে অধিকাংশ হাসপাতাল ও জরুরি সেবা।
মন্তব্য করুন