পীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তারসওজ আর পল্লী বিদ্যুতের ঠেলাঠেলিতে সড়কের মাঝে খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছেদেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিতপীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশমাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামালবরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাতউল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেলপ্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীরূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা
admin
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশ

পীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশ
পীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশ

 

মোঃশিহাবুর রহমান সরকার,পীরগঞ্জ, রংপুর:  রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে পেঁপের ব্যাপক ফলন হয়েছে। তবে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁপের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায় । অত্র উপজেলার বিভিন্ন কাঁচা বাজারে খবর নিয়ে জানা যায়, প্রান্তিক কৃষক প্রতি কেজি পেঁপে ৭ থেকে ৮ টাকা দরে বিক্রি করছে। এতে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবার ব্যাপকভাবে পেঁপের চাষ হয়েছে। বাড়ির আঙিনা, পতিত জমি, বসতবাড়ির ১ আশপাশের জায়গা ও কৃষিজমিতে বাণিজ্যিকভাবে পেঁপের বাগান গড়ে তুলেছেন অনেক কৃষক। ফলন ভালো হওয়ায় মৌসুমের শুরুতে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হলেও বাজারদর কমে যাওয়ায় সেই আশা এখন অনেকটাই গুড়ে বালি। চতরা ইউনিয়নের সোনাতলা গ্রামের পেঁপে চাষি,মোঃ মাফুজার মন্ডল বলেন, পেঁপে চাষে জমি তৈরি, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ, । শ্রমিক ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে ব্যাপক খরচ হয়। গাছ বড় হওয়ার পর কয়েক দফায় ফলন পাওয়া গেলেও বর্তমান বাজারদর উৎপাদন ব্যয়ের তুলনায় খুবই কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে।এমনকি নিজেদের শ্রমের মূল্যও পাচ্ছেন না।

একই এলাকার কৃষক মোঃ সুজন মিয়া ৪০ শতক জমিতে বানিজ্যিক ভাবে পেঁপে চাষ করেছেন। তার বাগানে ফলনও হয়েছে বেশ ভালো। তিনি বলেন, প্রতিটি গাছে প্রচুর পেঁপে ধরেছে। কিন্তু ফলন ভালো হওয়ায় একই সময়ে অনেক কৃষক পেঁপে বাজারে নিয়ে আসায় সরবরাহ বেড়ে যায় তাই পাইকারী ব্যবসায়ীরা কম দামে পেঁপে কিনছেন। ফলে বাধ্য হয়েই আমাদের কম দামে পেঁপে বিক্রি করতে হচ্ছে। কৃষক আইজল মিয়া জানান, এবার পেঁপের ফলন নিয়ে কোনো সমস্যা হয়নি। গাছে প্রচুর পেঁপে ধরেছে। কিন্তু বাজারে দাম এতটাই কম যে, অনেক সময় পেঁপে সংগ্রহ করে বাজারে নেওয়ার পরিবহন খরচও উঠছে না। বর্তমানে প্রতি কেজি পেঁপে ৭ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অপর দিকে, পাহাড়পুর গ্রামের কৃষক মোসলেম মিয়া বলেন, ভালো দাম পাওয়ার প্রত্যাশা নিয়ে পেঁপের চাষ করেছি। ফলনও প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। কিন্তু বাজারে এসে দাম কমে যাওয়ায় এখন চিন্তিত। কৃষকদের উৎপাদন ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে পেঁপের ন্যায্যমূল্য নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি সংরক্ষণ সুবিধা, পেঁপে প্রক্রিয়াজাতকরণ এবং দেশের বিভিন্ন অঞ্চলের বড় বাজারের সঙ্গে কৃষকদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা গেলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের তুলনামূলক ভালো দাম পেতে পারেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, চলতি মৌসুমে প্রয়োজনের তুলনায় বেশি জমিতে পেঁপের আবাদ হয়েছে। একই সময়ে অধিকাংশ কৃষকের পেঁপে বাজারে বিক্রি করতে নেওয়ায় সরবরাহ বেড়ে যায়। মূলত উৎপাদন বৃদ্ধি ও বাজারে অতিরিক্ত সরবরাহের কারণেই পেঁপের দাম কমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

১

সওজ আর পল্লী বিদ্যুতের ঠেলাঠেলিতে সড়কের মাঝে খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে

২

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

৩

পীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশ

৪

মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল

৫

বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’

৬

কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত

৭

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

৮

প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা

১০

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা

১১

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

১২

রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল

১৩

খেলাধুলা ও সবুজায়নের অনন্য বার্তা: মহালছড়ি সম্প্রীতি কাপে চ্যাম্পিয়ন অনির্বাণ ক্লাব

১৪

পীরগঞ্জ থেকে ‘নজরানা বাঁশের ভুর’, ১৫ দিনের যাত্রায় আটরশির পথে ফরিদপুরী ভক্তরা

১৫

রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত

১৬

হরিরামপুরে ইছামতীর বুকে নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ

১৭

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

১৮

কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কার

১৯

আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াক

২০