উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
admin
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল
উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

মানিকগঞ্জ প্রতিনিধি:   মানিকগঞ্জের শিবালয়ে উল্টো পথে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোনিয়া আক্তার (২৬) ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে জান্নাতের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনিয়া আক্তার দৌলতপুর উপজেলার বাসিন্দা এবং তাঁর বাবার বাড়ি শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামে। তাঁর স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে সোনিয়া তাঁর ১০ মাসের মেয়ে জান্নাতকে কোলে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় আইল্যান্ডের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টো পথে দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সোনিয়া ও তাঁর শিশুকন্যা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু জান্নাতকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকেও বাঁচানো সম্ভব হয়নি।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত মা ও শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনায় জড়িত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পরে উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল

১

বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’

২

কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত

৩

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

৪

প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা

৬

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা

৭

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

৮

রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল

৯

খেলাধুলা ও সবুজায়নের অনন্য বার্তা: মহালছড়ি সম্প্রীতি কাপে চ্যাম্পিয়ন অনির্বাণ ক্লাব

১০

পীরগঞ্জ থেকে ‘নজরানা বাঁশের ভুর’, ১৫ দিনের যাত্রায় আটরশির পথে ফরিদপুরী ভক্তরা

১১

রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত

১২

হরিরামপুরে ইছামতীর বুকে নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ

১৩

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

১৪

কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কার

১৫

আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াক

১৬

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

১৭

পাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।

১৮

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

২০