কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
admin
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত

কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত
কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত

মানিকগঞ্জ প্রতিনিধি:   মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয়েছে কসাইবাড়ি নৌকা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে রানার্সআপ হয়েছে মাসুদ রানা নৌকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১২ মিনিট পর্যন্ত উপজেলার জামশা ইউনিয়নের মাটিকাটা গোলাই-বালুরচর এলাকায় কালীগঙ্গা নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মাটিকাটা গ্রামের আয়োজনে এবং স্থানীয় কয়েকটি গ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিংগাইর ও পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জের মোট ১০টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। উড়িয়াবাজ, প্রবাসী, কসাইবাড়ি, একতা-২, মাসুদ রানা, ঐতিহ্য, সোনার তরী, কাইলান তুফান মেইল ও হাতনির রাজসহ বিভিন্ন নৌকা এতে অংশগ্রহণ করে।
নটরডেম কলেজের প্রভাষক উমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী ইয়াকুব হোসেন রাজা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ও আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাঁচ ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে কসাইবাড়ি ও মাসুদ রানা নৌকার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত কসাইবাড়ি নৌকা প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় হয়ে রানার্সআপ হয় মাসুদ রানা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া অন্যান্য বিজয়ী নৌকার দলকে চারটি ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হয়েছে।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। বৈঠার ছন্দ আর প্রতিযোগীদের লড়াইয়ে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল

১

বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’

২

কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত

৩

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

৪

প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা

৬

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা

৭

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

৮

রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল

৯

খেলাধুলা ও সবুজায়নের অনন্য বার্তা: মহালছড়ি সম্প্রীতি কাপে চ্যাম্পিয়ন অনির্বাণ ক্লাব

১০

পীরগঞ্জ থেকে ‘নজরানা বাঁশের ভুর’, ১৫ দিনের যাত্রায় আটরশির পথে ফরিদপুরী ভক্তরা

১১

রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত

১২

হরিরামপুরে ইছামতীর বুকে নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ

১৩

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

১৪

কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কার

১৫

আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াক

১৬

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

১৭

পাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।

১৮

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

২০