রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার
আসন্ন এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার ২২ জুন ২০২৫ইং তারিখ বিকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আলহেরা ফাজিল মাদ্রাসার মিলনায়তনে উপজেলা পশ্চিম সাংগঠনিক শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদ আলম।
শাখা সেক্রেটারি হাফেজ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, খানজাহান শিল্পী গোষ্ঠীর পরিচালক সাইফুল ইসলাম, সেলিম মোড়ল ও দেলাওয়ার খান লাবিব।
প্রধান অতিথি মাওলানা মোরশেদ আলম তার বক্তব্যে পরীক্ষার্থীদের মনোযোগী হয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “পরীক্ষা শুধু মেধার নয়, চরিত্রেরও পরীক্ষা। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বিকাশে নিয়মিতভাবে এমন আয়োজন করে থাকে ছাত্রশিবির। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং সবার মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য করুন