কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
২৫ জুন ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)

কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কৃষকদের চাহিদা অনুযায়ী গবেষনা ও তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। আধুনিক কৃষি শুধু উৎপাদন নয়, এটি কৃষকের আয় বৃদ্ধি, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণেও সহায়ক।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী।

তিনি বলেন, কৃষকের পরিশ্রমেই আমাদের খাদ্য নিরাপত্তা বজায় রয়েছে। তবে কৃষিকাজে বিষাক্ত কীটনাশক ব্যবহারে সতর্কতা জরুরি, কারণ এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও জানান, বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় এই পার্টনার প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আধুনিক কৃষি এখন আর শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কৃষকের আয় বাড়ানো, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতেও কার্যকর।ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান বলেন, “পিএফএস প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা যাতে প্যাকেজ প্রযুক্তির জ্ঞান অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দেন, সেটাই এই কংগ্রেসের মূল লক্ষ্য।

কৃষির যান্ত্রিকীকরণ, পুষ্টি সচেতনতা, বাজার ব্যবস্থাপনা ও ফার্মার সার্ভিস সেন্টার গঠনে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান।

প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কংগ্রেস পার্টনার প্রকল্পের প্রযুক্তি, কৌশল এবং টেকসই রূপান্তর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০