রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যে ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কে কেন্দ্র করে ১৬ টি চারাগাছ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রোপন করে সংগঠনের সদস্যরা।মঙ্গলবার (২৯-জুলাই) তারুণ্যের বর্তমান এবং সুবাসিত সদস্যদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
তারুণ্যের কোষাধ্যক্ষ তাবাসসুম মোহসীনার সঞ্চালনায় ও সভাপতি মুরসালিন ইসলাম তুরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের ১৪ তম সভাপতি মোঃ মারুফ হোসেন, ১৪ তম সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, ১৫ তম সভাপতি আমিনুল ইসলাম, ১৫ তম সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সুবাসিত সদস্য সুকান্ত রায়, অর্ণব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের বর্তমান দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ।
অতিথিদের বক্তব্যে,”তারুণ্য কে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ মূলক কথা উঠে আসে এবং আগামীর তারুণ্যকে নিয়ে তাদের বিভিন্ন প্রত্যাশাও ব্যক্ত করেন সাধারণ সদস্যবৃন্দ। সভাপতির মুরসালিন ইসলাম তুরান এই ১৬ বছরের পথ চলায় যারা তারুণ্যকে এ পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের পথ চলা তা সামনের দিনগুলোতেও অক্ষুণ্ণ থাকবে সেই আশা ব্যক্ত করে সদস্যদের ধারাবাহিক সহযোগিতা বজায় থাকার প্রত্যাশা করেন।
উল্লেখ্য যে, তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বুকে হাটিহাটি পা করে দীর্ঘ ১৬ বছরের পথচলা শেষে ১৭ বছরে পদার্পণ করলো আজ।
মন্তব্য করুন