বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মাদারীপুরের কালকিনিতে মৎস্যচাষি ইউনুস সরদারের (৪৫) ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তার স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ইউনুস সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত মৎসচাষি ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়িঘর তছনছ করে। পরে কুপিয়ে ইউনুসকে জখম করা হয়। এসময় দুর্বৃত্তরা ইউনুসের ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। বাধা দিলে মৎসচাষির স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। আধিপত্য বিস্তার না কি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা তা তদন্তের পর বলা যাবে।
মন্তব্য করুন