সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ গত ৩১ মে রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. সোহেল মিয়া (৩৬)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।গ্রেফতার সোহেল মিয়ার পিতা মৃত আলাল মিয়া ও মাতা মৃত মাফিয়া বেগম। তিনি আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকার বগাবাড়ী আমবাগান কবরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ১ জুন রাত ১টা ৩০ মিনিটে ধামরাই থানার কুমড়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) ও রিপন (২৬) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন