সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বরগুনা প্রতিনিধি
বরগুনায় এক গৃহবধূ ও তাঁর দুটি অবুঝ কন্যাসন্তানের রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যুর সঠিক কারণ উদঘাটন এবং সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরগুনা। ঘটনার পেছনে থাকা প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টার অভিযোগ এনে এবং ঘটনার সুনির্দিষ্ট বিচারের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় সচেতন নাগরিক সমাজ, নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং সর্বস্তরের এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সড়কটিতে লোকজনের উপস্থিতিতে এক আবেগঘন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
‘এটি সাধারণ মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড’ মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের মুখে ছিল—”মা ও দুই সন্তানের খুনিদের ফাঁসি চাই”, “রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত চাই”, “প্রশাসনের নীরবতা কেন?” সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নিহত গৃহবধূর সজনদের অভিযোগ করে বলেন, “আমার বোন ও ভাগ্নিদের এভাবে চলে যাওয়া কোনো সাধারণ মৃত্যু বা আত্মহত্যা হতে পারে না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একটি সুস্থ মা কখনো নিজের দুটি সন্তানসহ এভাবে মরতে পারে না। আমরা শুরু থেকেই বলে আসছি এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, কিন্তু একটি মহল ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী এবং যুব সমাজের প্রতিনিধিরা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বরগুনার মাটিতে মা ও দুই সন্তানের এমন অবর্ণনীয় মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি পুলিশ প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই রহস্যের জট না খোলে এবং এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার না করে, তবে বরগুনাবাসী ঘরে বসে থাকবে না। প্রয়োজনে বরগুনা অচল করে দেওয়ার মতো কঠোর ও টানা কর্মসূচি ঘোষণা করা হবে।”
সুষ্ঠু তদন্তে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন সমাবেশ থেকে বরগুনা জেলা পুলিশ প্রশাসন এবং সিআইডি-সহ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়, যেন কোনো ধরনের প্রভাব বা চাপের মুখে পড়ে তদন্ত ব্যাহত না হয়। শতভাগ নিরপেক্ষতার সাথে মামলার তদন্তকাজ পরিচালনার জোর দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য করুন