সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি জুয়াড়ি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) রাত ১১টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানার বগাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি জুয়ার আসর থেকে সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রিপন বিশ্বাস (২৯), মানিক হোসেন (৬৫), আলমাস (৪০), জাহিদুল ইসলাম (৩২), আরিফ (৩৩), সোহেল রানা (২৪) ও ইয়াদ আলী (৬৫)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর পরিচালনা ও জুয়া খেলায় জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযানকালে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ জানায়, এলাকায় অবৈধ জুয়া কার্যক্রম পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসরে উপস্থিত ব্যক্তিদের আটক করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে অপরাধ প্রবণতা রোধ এবং অবৈধ জুয়া কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন