শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে দুইটি ভারতীয় গরু জব্দ
শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি ভারতীয় মাঝারি আকারের গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা ক্যাম্প এলাকার কীর্তনছড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, মেইন পিলার ১১৯০/১৯ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল বাহারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এসআইপি ও সিভিল সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় মাঝারি আকারের গরু জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত গরুগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন