বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস ডাকাতি চেষ্টা শিরোনামে ভাইরাল ভিডিও প্রসঙ্গে -পুলিশ
নিজস্ব প্রতিবেদক-গত ৩১ মার্চ ২০২৫ খ্রিঃ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৪-৬৮১২ নাম্বারের একটি বাসকে অজ্ঞাতনামা অনুমান ৮/১০টি মোটরসাইকেল যোগে ধাওয়া করে থামানোর চেষ্টা করে এবং চলন্ত বাসে ইটের টুকরো দিয়ে ঢিল ছুঁড়ে বাস চালককে আহত করার ঘটনা ঘটে।
উক্ত ঘটনাকে বাস ডাকাতির চেষ্টা শিরোনামে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে জানা যায় যে, ঢাকা থেকে ছেড়ে আসা বর্ণিত একুশে পরিবহনের বাস ও একটি জোনাকি বাস ঢাকা-কুমিল্লা মহাসড়কে কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড সংলগ্ন রাস্তায় ওভারটেক করার সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল আরোহীকে চাপ দেয়ার উপক্রম হলে তিনি ও তার সাথে থাকা আরো অনুমান ৮/১০ টি মোটরসাইকেল আরোহী একুশে পরিবহনের উপর ক্ষিপ্ত হয়ে বাসটিকে থামাতে বলে। কিন্তু বাস চালক বাস না থামিয়ে দ্রুত গতিতে নোয়াখালীর দিকে আসতে থাকে।
গভীর রাত ও রাস্তা ফাঁকা থাকার কারণে বাসে থাকা যাত্রীরাও বাস চালককে বাস থামাতে নিষেধ করে। ইতোমধ্যে কয়েকটি মোটর সাইকেলের আরোহী দ্রুতগতিতে বাসটিকে ওভারটেক করে বাসটিকে বার বার থামাতে বলে। কিন্তু বাস চালক বাস না থামানোয় মোটরসাইকেল থেকে ইটের টুকরো ছুঁড়ে মারলে বাসের সামনের গ্লাস ভেঙ্গে বাস চালক মোঃ সোহেল আঘাত প্রাপ্ত হয়। তখন বাসে থাকা একজন যাত্রী জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি মোটরসাইকেল চৌরাস্তা হতে ঘুরিয়ে দ্রুত বেগে সোনাইমুড়ী-লাকসাম অভিমুখে চলে যায় মর্মে জানা যায়। উক্ত স্থানে বর্ণিত বাসটিকে পাওয়া যায়নি।
পরবর্তীতে জানা যায় যে, বাস চালক বাস নিয়ে মাইজদী চলে আসেন। বাস চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উক্ত ঘটনাকে “চলন্ত বাসে ডাকাতির চেষ্টা” বলে কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়।
উক্ত ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন