বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
ক্যারম খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে ভৈরব উপজেলার আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন। এ ঘটনার আজ মঙ্গলবার সকালে আবারও কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। উত্তেজনা বেড়ে গেলে একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতরা ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যারম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন