বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মো :জহুরুল ইসলাম জহির -স্টাফ রিপোর্টার : সাভারে এক ব্যক্তির বিরুদ্ধে ডেকে নিয়ে স্ত্রীর সহায়তায় ১৪ বছরের এক কিশোরীকে অচেতন করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই কিশোরী।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাভার পৌরসভার মজিদপুর এলাকার সুরুজ আলী নামের এক ব্যক্তি ওই কিশোরীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। পরে তার স্ত্রীর সহায়তায় খাবারে সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন। এতে চেতনা হারিয়ে ফেললে কিশোরীকে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করেন।
এরপর ধারণ করা ভিডিও দেখিয়ে জিম্মি করা হয় কিশোরীকে। ধর্ষণের বিষয়ে কাউকে কিছু জানালে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় সুরুজ ও তার স্ত্রী হ্যাপী আক্তার। পরে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরী।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুরুজ আলী ও তার সহকারী হ্যাপী আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ছাড়া ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন