মাদারীপুরে ইয়াবাসহ আটক দুই যুবককে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৫, ৪:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ইয়াবাসহ আটক দুই যুবককে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ আটক দুই যুবককে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে চার পুলিশকে আহত করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আটটার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে কালকিনির বড়ব্রিজ এলাকা থেকে আটক করা হয় কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই রাশেদুল খান (৩৫) ও একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদারকে (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম কালকিনি বাজারের বড়ব্রিজ এলাকায় অভিযানে যান। এসময় পাঁচ পিস ইয়াবাসহ আল আমিন সরদার ও রাশেদুল খানকে আটক করা হয়।

তাদের হাতকড়া পরিয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসআই সোহেল রানা, কাজী কাজী স্বপন ও আতিকুল ইসলামকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেওয়া হয় আটক দুই যুবককে।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নেমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০