রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল ৯টায় উপজেলা মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বিকেল ও সন্ধ্যায় সেখানে পরিবেশিত হবে গম্ভীরা ও মঞ্চনাটক।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হবে উপজেলা মুক্তমঞ্চে। কনসার্টে অংশ নেবেন শিরোনামহীন, আখি আলমগীরসহ জনপ্রিয় ব্যান্ড দলগুলো। দুই দিনব্যাপী মেলায় প্রায় ৩৫টি স্টল বসেছে উপজেলা চত্বরে।
মেলা উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান, সমাজসেবা অফিসার এস এম হাসান, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আরটিভির সাংবাদিক রাজিউল হাসান পলাশ, সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির সাংবাদিক সুমন আহমেদ,নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলার সভাপতি নাহিদ মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আদনান আহমেদ হাসানসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিককর্মী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই এ আয়োজন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন