রামকান্তপুর ইউনিয়নে পরিবর্তনের প্রত্যয়ে নির্বাচনে আসছেন শিক্ষিত সমাজসেবক শাহিন মিয়া - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
২৭ মে ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামকান্তপুর ইউনিয়নে পরিবর্তনের প্রত্যয়ে নির্বাচনে আসছেন শিক্ষিত সমাজসেবক শাহিন মিয়া

রামকান্তপুর ইউনিয়নে পরিবর্তনের প্রত্যয়ে নির্বাচনে আসছেন শিক্ষিত সমাজসেবক শাহিন মিয়া

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার ১ নং রামকান্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ শিক্ষিত সমাজসেবক শাহিন মিয়া। মাদক, সন্ত্রাস, সুদ ও দারিদ্র্যমুক্ত একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন।

শাহিন মিয়া রামকান্তপুর ইউনিয়নের সালথা গ্রামের মৃত আব্দুস সালাম মিয়া ও বেগম চৌধুরী দম্পতির কনিষ্ঠ পুত্র। শিক্ষাজীবনে তিনি ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। প্রাথমিক শিক্ষা শেষে ফরিদপুর সদরের রনকাইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ফরিদপুর সিটি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বিএসএস ও এমএ সম্পন্ন করেন।

পরবর্তীতে উচ্চ শিক্ষার ধারাবাহিকতায় তিনি ফরিদপুর আইন কলেজ থেকে এলএলবি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। তিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী শাহিন মিয়া বর্তমানে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

শুধু শিক্ষাজীবনেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও এলাকায় বেশ পরিচিত মুখ তিনি। ছোটবেলা থেকেই মানবিক ও পরোপকারী মানসিকতার জন্য স্থানীয়দের কাছে প্রশংসিত শাহিন মিয়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে নীরবে দাঁড়িয়েছেন বহুবার। বিশেষ করে করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ কিংবা সংকটময় পরিস্থিতিতেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়।

স্থানীয়দের মতে, শাহিন মিয়া একজন সৎ, ভদ্র ও উচ্চ শিক্ষিত ব্যক্তি। তার পরিবারও এলাকায় শিক্ষিত ও সম্মানিত পরিবার হিসেবে পরিচিত। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ইউনিয়নজুড়ে ইতোমধ্যেই তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন,“শাহিন মিয়ার মতো একজন উচ্চ শিক্ষিত ও মানবিক মানুষ জনপ্রতিনিধি হলে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি সবসময় মানুষের পাশে থাকেন। তাই আমরা তার জন্য দোয়া ও সমর্থন রাখছি।”

এ বিষয়ে শাহিন মিয়া বলেন,“রামকান্তপুর ইউনিয়নের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করেই দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। আমি চাই মাদক, সন্ত্রাস, সুদ ও দারিদ্র্যমুক্ত একটি আধুনিক আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে। এজন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০