শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য হুমকির ঝুঁকি সৃষ্টি করার দায়ে ‘রনি ডাইং (কম্পোজিট)’ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুহাম্মদ মারজানুর রহমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠে আসছিল।
অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানা থেকে নির্গত দূষিত ধোঁয়া ও অপরিশোধিত বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে একদিকে যেমন জনস্বাস্থ্যের হুমকির ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে কৃষিজমি ও জলাশয়ের পরিবেশও হুমকির মুখে পড়ছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান বলেন,
“পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আইনের যথাযথ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশ দূষণের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল বলছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হলে শিল্পকারখানাগুলোর মধ্যে আইন মেনে চলার প্রবতা বাড়বে।
মন্তব্য করুন